ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    admin
    May 10, 2026 7:31 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা
    স্টাফ রিপোর্টার গাইবান্ধা

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী, ২২, নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত এরশাদ আলী উপজেলার উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

    স্থানীয়রা জানান, ১০ মে ২০২৬ ইং রবিবার দুপুরে দক্ষিণ মদনেরপাড়া এলাকায় কছিম খলিফার বাড়ির সামনের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এরশাদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

    ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

    নিহত এরশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST