ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেনী মালিপুর এ হাইস–সিএনজি সংঘর্ষে দুই যাত্রী আহত

    admin
    January 4, 2026 1:23 pm
    Link Copied!

    ফেনী প্রতিনিধি :

    ফেনী সদর উপজেলার ৫নং কাজিরবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালিপুর গ্রামে জমির উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
    আজ দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি হাইস গাড়ির সঙ্গে একটি সিএনজির সংঘর্ষ হলে সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন।
    দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুইজনের বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
    এদিকে স্থানীয়রা জানান, ওই সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা ও যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত সড়কটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST