ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও চারা রোপণ

    admin
    April 28, 2026 1:25 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি :

    “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় র‌্যালি, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

    মঙ্গলবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ফটকের সামনে দুইটি বকুল গাছের চারা রোপণ করেন বরগুনা জেলা ও দায়রা জজ বাহাদুর জনাব মোঃ সাইফুর রহমান।

    পরে জগন্নাথপাড়ার স্মৃতিমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক স্বজল চন্দ্র শীল, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST