ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।।

    admin
    June 8, 2026 3:54 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা থেকে।।

    বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    সোমবার সকালে গৌরিচন্না খালের পাড়ে রক্তের দাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা খালে তল্লাশি চালান। একপর্যায়ে খালের ভেতরের পানি থেকে শামীমের মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়।

    নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, নিহত শামীম স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন মানুষের কাছে সুদে টাকার কারবার করত। কোন রাজনৈতিক দলের সাথে ছিলেন না। নিহত শামীমের সাথে কারো দন্ধও ছিল না। তারা মনে করে এই সুদের টাকা নিয়েই হয়তো হত্যা করা হয়েছে।

    নিহতের বাবা ঘটনা স্থলে যোহরের নামাজ আদায় করে মোনাজাত তার ছেলের হত্যার বিচার দাবি করেন।

    খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিআইডি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    হত্যাকাণ্ডের বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

    এদিকে শামীমের এমন নির্মম মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। নিহতের বাবা, কন্যাসন্তানসহ স্থানীয় এলাকাবাসী এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST