ঢাকাSunday , 14 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ।

    admin
    June 14, 2026 9:46 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার ১৩ জুন বেলা ১১টায় বরুড়া ডক্টরস কমিউনিটি হসপিটালের হলরুমে দায়িত্ব গ্রহণ ও সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি।

    সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া প্রেসক্লাবের স্মারকগ্রন্থ প্রকাশ, বার্ষিক পিকনিক আয়োজনসহ সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সভায় সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান জনি বলেন, “বরুড়া প্রেসক্লাব হবে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, সক্রিয় ও আধুনিক প্রেসক্লাব গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।

    এসময় উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিয়া, অর্থ সম্পাদক এমডি. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন এবং সদস্য সফিউল্লাহ সুজন, এইচ এম সেলিম ও শাহ আলম।

    সভায় বক্তারা বরুড়া প্রেসক্লাবকে আরও সুসংগঠিত ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST