ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন’কে ফুলেল শুভেচ্ছা বিনিময়

    admin
    September 10, 2026 10:21 pm
    Link Copied!

    মোঃ সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন’কে বরুড়া তারুণ্য যুব সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

    বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া তারুণ্য যুব সংগঠনের আহবায়ক ও বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে নবাগত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন কে শুভেচ্ছা বিনিময় এর সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শীলমুড়ি উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ, বরুড়া তার অন্য যুব সংগঠনের যুগ্ম আহ্বায়ক আদিল ইসলাম শাকিব, গোলাম মোস্তফা, শিব্বির আহমেদ, আলমগীর হোসেন মাহি, সাইফুল ইসলাম সজিব, আল আমিন সিয়াম,
    জাহিদ পাটোয়ারী, মাসুদ হোসেন, সাদমান জিহাদ, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
    এসময় তিনি উপস্থিত প্রাক্তন ছাত্র ও সকলের খোজ খবর নেন। তিনি বলেন ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে তিনি সবসময় মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতায় এগিয়ে আসবেন। এছাড়াও সকলকে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত ভাবে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।
    তাঁর অভিজ্ঞতা ও আন্তরিক পরামর্শ আমাদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    পাশাপাশি বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষা ও অবকাঠামো গত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমস্যা গুলোর সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কলেজের পক্ষ থেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) এর নলেজে দেওয়া হয়েছে এবং তার প্রতিনিধির মাধ্যমে সমস্যা গুলো চিহ্নিত করে পরিদর্শন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST