ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় জাতীয় ফলজ মেলা অনুষ্ঠিত।

    admin
    June 30, 2026 7:35 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়ায় জাতীয় ফলজ মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
    ৩০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
    করবো মোরা ফল চাষ সংরক্ষণ করব বারো মাস এ প্রতিপাদ্যের আলোকে জাতীয় ফলজ মেলায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু। এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী নেওয়াজ, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, দৈনিক যায়যায় দিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মজুমদার, দৈনিক সংবাদ এর বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, দৈনিক রূপসী বাংলা পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক দেশ রূপান্তর ও বাংলা ভিশন টিভির বিশেষ প্রতিনিধি সুজন মজুমদার, দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, দৈনিক ফিন্যান্সিয়াল পোস্ট এর বরুড়া প্রতিনিধি মহিবুল্লাহ ভূইয়া বাবুল। সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার, বিভিন্ন দপ্তর প্রধান সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।
    এদিন অনুষ্ঠানে অতিথিরা বলেন দেশীয় ফলজ আমাদের ঐতিহ্য সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে তার সাথে পরিচয় করতে প্রত্যেকের বসতবাড়ির আনাচে-কানাচে ফলের গাছ লাগানো প্রয়োজন এবং শিশুদের দেশীয় ফলের সাথে পরিচয় এর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফলজ মেলা আয়োজনের পরামর্শ দেন। এদিন মেলায় দেশীয় বিভিন্ন ফল উপস্থাপন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST