ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন।

    admin
    June 7, 2026 1:38 pm
    Link Copied!

    মোঃসুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড় কালিকাপুর গ্রামের ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করছে গ্রামবাসী।
    ৬ জুন বিকেল বরুড়ার লক্ষীপুর ইউনিয়ন বড় কালিকাপুর গ্রামের এলাকাবাসী কুমিল্লা চাঁদপুর সড়কের উপর এ মানববন্ধন করেন।
    গত ২ জুন সন্ধ্যায় ৬ বছরের এক শিশু কে বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বড় কালিকাপুর গ্রামে বাড়ির পাশে ধর্ষন করে হারুনুর রশিদ নামের এক লোক । অসুস্থ  শিশুটি এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত তিনদিনে মামলার কোন অগ্রগতি না হওয়ায় গ্রামের মহিলারা কুমিল্লা চাঁদপুর সড়কে লক্ষীপুর নামক স্হানে সড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে গ্রেফতার ও নিন্দা প্রতিবাদ জানান।
    এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন,  অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনার স্থলে গিয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST