ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিল

    admin
    June 7, 2026 1:36 pm
    Link Copied!

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফল পৌরশহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় শহরের নির্বাচন অফিস এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

    মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। এতে স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৮টার দিকে হঠাৎ করেই নির্বাচন অফিসের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল শুরু করেন। পরে তারা পৌরশহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

    মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা রাইজুল আহম্মেদ তাফছান। তিনি বক্তব্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

    এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবিরোধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST