জেলা প্রতিনিধি বান্দরবান :
জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের নোয়াপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) জেলা তথ্য অফিস, বান্দরবানের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) উপলক্ষে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বর্তমান সরকারের ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, নারীদের জন্য গাড়ি, বৃক্ষরোপণ ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য অধিকার, পরিবেশ সংরক্ষণ, হাম ও ডেঙ্গু প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নারী অংশগ্রহণ করেন। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থান: নোয়াপাড়া, সুয়ালক, বান্দরবান সদর।


