ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

    admin
    September 17, 2026 3:43 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি,

    উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সরকারি কলেজ শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এর আগে শিক্ষার্থীরা বান্দরবান রাজার মাঠ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি উজানী পাড়া, মধ্যম পাড়া ও চৌধুরী মার্কেট হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

    সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য ও সুযোগ-সুবিধার ঘাটতির মুখোমুখি হচ্ছেন। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

    তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষায় ভর্তি ও সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিদ্যমান সুযোগ-সুবিধা কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান তারা।

    পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক উশৈহ্লা মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

    সমাবেশে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য রিংয়ং ম্রো, বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী উবাথোয়ই মার্মা, এডিসন চাকমা, জেকিপ্রু মার্মা ও মাহিনু আক্তার বক্তব্য দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST