ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে পাটক্ষেতে ডেকে নিয়ে কিশোরকে মারধর, হাসপাতালে ভর্তি

    admin
    May 16, 2026 10:47 pm
    Link Copied!

    বা‌লিয়াকা‌ন্দি//

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল মধ্যপাড়া গ্রামে এক কিশোরকে আম খাওয়ানোর কথা বলে পাটক্ষেতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    শুক্রবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

    আহত কিশোরের নাম দিপু বিশ্বাস (১৫)। তিনি জঙ্গল মধ্যপাড়া গ্রামের প্রল্লাদ বিশ্বাসের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

    আহত দিপু বিশ্বাস জানান, একই গ্রামের কয়েকজন সহপাঠী তাকে আম খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাকেশ মণ্ডল, স্বপ্ন বিশ্বাস ও সুজয় সিংহ তাকে একটি পাটক্ষেতে নিয়ে মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
    তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

    পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

    স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST