ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন

    admin
    September 5, 2025 11:07 am
    Link Copied!

    পারভেজ হাসান সায়েম , বেরোবি প্রতিবেদক:

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এর ৯(১) ধারা অনুযায়ী আয়োজিত এ সমাবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সিনিয়র সচিব নাঈমা খন্দকার সাক্ষরিত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জারি করা হয়।

    চিঠিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি দিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে হিসেবে ড. আসিফ নজরুল , আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়কে সভাপতিত্ব করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ অনুমোদন/মনোনয়ন প্রদান করেছেন।

    এছাড়াও চিঠিতে সমাবর্তন অনুষ্ঠানের সময়সূচি এবং অনুষ্ঠানের কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা নিষ্পন্নের বিষয়ে জরুরি ভিত্তিতে মাননীয় উপদেষ্টা, আইন মন্ত্রণালয়-এর একান্ত সচিবের দপ্তরে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST