আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর)প্রতিনিধি :-
ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি সদস্য মো জিয়াউর রহমান কে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশাল প্রতিবাদ সভা ডেকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে এ ঘোষণা দেন বিক্ষুব্ধ এলাবাসী। ঐদিন বিকেলে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বি মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সৈয়দ টুটুল হোসেন,সাবেক ইউপি সদস্য শেখ আবু সালে আহম্মেদ,শেখ আকবর আলী,মোঃ আবু জাফর শেখ,আব্দুস সামাদ মোল্লা,বিপুল কুমার চক্রবর্তী,মোঃআরশাদ মোল্লা,মোঃসাইফুল ইসলাম,মোঃরবিউল ইসলাম ও মোজাফফর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,মো জিয়াউর রহমান মেম্বারের লাগামহীন অনিয়ম-দুর্নীতি,অনৈতিক,অসৌজন্যমূলক কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। টাকা ছাড়া তিনি এখন আর মানুষকে সেবা দিতে চান না।
বিধবা,বয়স্ক ও গর্ভবতী ভাতা,ভিজিডি কার্ড দিয়ে তিনি মোটা অংকের টাকা নিয়ে থাকেন। এলাকার সরকারি জমি দখল করে অন্যের কাছে বিক্রি করেন।
শালিশ-দরবারে ঘুষ বাণিজ্য করে মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেন।
মো জিয়াউর রহমানের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ তুলে বক্তারা আরো বলেন,সে নিজে মাদক সেবন করে,মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা দেয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাজে,সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্য করে।সামান্য ত্রুতি-বিচ্যুতিতে যাকে তাকে মারধর,নোংরা ভাষায় গালিগালাজ করে এমনকি মেরে ফেলার হুমকি দেয়। এমন জনপ্রতিনিধি আমরা চাই না। আজ থেকে জিয়াউর রহমান মেম্বারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কেউ তার সঙ্গে কোন ওঠাবসা বা যোগাযোগ করবেননা। সভা থেকে জিয়া মেম্বারের দ্রুত অপসারণও দাবি করেন বক্তারা। সভায় ওয়ার্ডের দুই গ্রাম শেলাহাটি ও পাইকহাটির কয়েক শত মানুষ অংশ গ্রহণ করেন।


