ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্যতিক্রমী উপস্থিতি ও রাজনৈতিক বার্তা: রিকশায় এসে মনোনয়ন সংগ্রহ মুফতি আমির হামজার

    admin
    December 24, 2025 7:16 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ব্যতিক্রমী উপস্থিতির মাধ্যমে আলোচনায় এসেছেন। তিনি রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
    বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
    মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি আমির হামজা বলেন,
    “হত্যাকাণ্ড কখনোই সমর্থন করি না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু বিচার চাই। এই হত্যাকাণ্ডের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। কেউ কেউ চায় নির্বাচন পিছিয়ে যাক এবং দেশ অন্যের হাতে চলে যাক।”
    তিনি আরও বলেন,
    “নির্বাচিত সরকার না থাকলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, তা দেশবাসী ইতোমধ্যে দেখেছে। তাই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।”
    নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামায়াত প্রার্থী বলেন,
    “আমরা দীর্ঘদিন ধরেই মাঠে কাজ করছি। বর্তমান নির্বাচনী পরিবেশ অব্যাহত থাকলে আমরা বিজয়ী হবো বলে বিশ্বাস করি। দুইটি থানার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করব।”
    এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST