ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী বাজারে মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ

    admin
    September 14, 2025 1:15 pm
    Link Copied!

    আরাফাতুল হাসান লস্কর, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা থে‌কে//

    ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাজারে এক মাংসের দোকানের চৌকিতে পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের (বয়স আনুমানিক ৭০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের চৌকির উপর এক নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, “মরদেহটি সম্পূর্ণ অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

    তিনি আরও বলেন, যদি মরদেহের পরিচয় শনাক্ত করা না যায়, তাহলে নিয়ম অনুযায়ী বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহায়তা নেওয়া হবে।

    পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST