ঢাকাThursday , 30 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় দুর্ঘটনায় এক যুবক নিহত: ঋণের বোঝা মাথায় নিয়ে নিভে গেল পরিবারের আশার প্রদীপ

    admin
    April 30, 2026 7:46 pm
    Link Copied!

    সজিব আহমেদ
    , ভালুকা (ময়মনসিংহ) | ৩০ এপ্রিল, ২০২৬

    ময়মনসিংহের ভালুকা উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিহাব (১৯) নামে এক তরুণ পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব ওই এলাকার মো. আলম মিয়ার ছেলে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন শিহাব। পথে গোয়ারী মুক্তির বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিহাব প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

    নিহত শিহাবের পারিবারিক সূত্র জানায়, মাত্র কয়েক মাস আগে তার বাবা মো. আলম মিয়া জীবিকার তাগিদে বিদেশ পাড়ি জমিয়েছেন। পরিবারটির ওপর প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ঋণের বোঝা রয়েছে। এই বিশাল ঋণের কিস্তি পরিশোধ এবং সংসারের খরচ মেটাতে বড় ছেলে হিসেবে শিহাবই ছিল পরিবারের একমাত্র অবলম্বন। একটি পোশাক কারখানায় কাজ করে তিনি তিল তিল করে দেনা শোধ করার চেষ্টা করছিলেন।

    শিহাবের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাবার অবর্তমানে যে ছেলে সংসারের হাল ধরেছিল, তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।

    পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST