ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় ২৭টি অসচ্ছল পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ

    admin
    October 18, 2026 3:23 pm
    Link Copied!

    সজিব আহমেদ, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি,

    শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অসচ্ছল পূঁজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচির আওতায় উপজেলার ২৭টি অসচ্ছল পূজামণ্ডপের জন্য তহবিল বরাদ্দ দেওয়া হয়।

    আজ রোববার (১৮ অক্টোবর, ২০২৬) সকাল পৌনে দুইটায় ভালুকা উপজেলা পরিষদ হলরুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করা হয়। এতে উপজেলার ২৭টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রতিটি মণ্ডপের জন্য নির্ধারিত ৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

    উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। তিনি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এমরান সালেহ প্রিন্স বলেন, শারদীয় দুর্গোৎসব শুভ ও সুন্দরের বার্তা বহন করে। আবহমান কাল থেকেই বাংলাদেশে সর্বস্তরের মানুষ পারস্পরিক প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপিত করে আসছে। দুর্গাপূজা যেন প্রতিটি মণ্ডপে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিরাপদে আয়োজিত হতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। জেলা পরিষদের এই অর্থ সহায়তা অসচ্ছল মণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতাদের উপস্থিতিতে সভাটি পরিচালিত হয়। হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল। এছাড়া উপজেলার ২৭টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুদান গ্রহণের পর বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা জানান, এই সময়োপযোগী আর্থিক সহযোগিতা শারদীয় উৎসবের আনন্দকে বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মণ্ডপ পরিচালনায় বড় ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST