ঢাকাThursday , 20 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে ভারতীয় মদ ও ৬শ পিস ইয়াবা সহ গ্রেপ্তার- ৩

    admin
    November 20, 2025 11:39 am
    Link Copied!

    জাকির আহমেদ, মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার মদনে ৬শ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন, চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।

    পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার রবিউল মাদকের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে।

    স্থানীয়রা জানান, এলাকায় মাদকের উৎপাত বেড়ে গিয়েছে। গত শনিবার মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হতে নির্দেশ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং যারা মাদকের বিরুদ্ধে তদবির করবে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন তিনি। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।

    মদন থানার এস আই মো.ফয়সাল জানান, ‘ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘর থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হবে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST