ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মসজিদ কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    admin
    May 14, 2026 2:42 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে একটি মসজিদের ভেতর থেকে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণ গ্রাম জামে মসজিদ সংলগ্ন ইমামের থাকার কক্ষ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে পূর্ণ গ্রাম জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

    এলাকাবাসীর ভাষ্য মতে জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন মুসল্লিরা। এ সময় মসজিদের পাশে ইমামের থাকার কক্ষে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজন উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে চকরিয়া থানা-পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।

    খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা ইদ্রিস অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি এখানে ইমামতি করছেন। তাঁর এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং রহস্য জনক। এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”

    পুলিশ বলছে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে । চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা কক্ষের দরজা খুলে মরদেহটি উদ্ধার করে। কক্ষটির ভেতরে বাইরে থেকে কারো প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

    ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ এবং এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    মাওলানা ইদ্রিসের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয় মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে—এমনটাই দাবি স্থানীয়দের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST