ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা পুলিশ, কুষ্টিয়ার বিনম্র শ্রদ্ধা

    admin
    December 16, 2025 1:53 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ০৬:৩০ ঘটিকায় সূর্যোদয়ের সাথে সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং দেশের জন্য অকাতরে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা পুলিশ, কুষ্টিয়ার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া; জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া পৌর কবরস্থানে শায়িত শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক মহোদয়সহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    মহান বিজয় দিবসে জেলা পুলিশের এই শ্রদ্ধাঞ্জলি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST