ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদরাসার ছাত্র আবদুল্লাহকে খুঁজে পেতে পরিবারের সহায়তা কামনা

    admin
    November 21, 2025 2:06 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    আবদুল্লাহ আল আবরার(১৫), লাকসাম সাওতুল হেরা আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। উচ্চতা সাড়ে ৫ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
    গতকাল ২০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে নাঙ্গলকোট উপজেলার মৌকরা গ্রামের নানার বাড়ি থেকে লাকসামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে সাদা পাঞ্জাবী ছিলো।
    এদিকে গত ২৭ অক্টোবর আবদুল্লাহ’র দেড় মাস বয়সী ছোট বোন অসুস্থ্য হয়ে হাসপাতালে মারা যায়। মেয়ের মৃত্যু শোকে এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি আবদুল্লাহ’র মা। বাবা ও নানার পরিবারের অন্য সদস্যরাও এখনো অনেক শোকাহত। এরই মধ্যে আবদুল্লাহ’র নিখোঁজ হওয়া পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। বর্তমানে তার মায়ের অবস্হা খুবই খারাপ। বেশির ভাগ সময়ই অজ্ঞান থাকেন।
    কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

    যোগাযোগ – 01724601155, 0172496616, 01880794983

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST