ঢাকাMonday , 18 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মিথ্যা যৌন নিপীড়ন মামলা: আদালতে সত্য উদঘাটন, বৃদ্ধ শ্বশুর জামিনে মুক্ত, পুত্রবধূ কারাগারে

    admin
    May 18, 2026 5:36 pm
    Link Copied!

    মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

    ঝালকাঠির নলছিটিতে দায়ের করা এক আলোচিত যৌন নিপীড়ন মামলায় নাটকীয় মোড় নিয়েছে আদালতের রায়ে। আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (১৮ মে) ঝালকাঠি আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

    মামলা সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের এক বৃদ্ধের বিরুদ্ধে তারই পুত্রবধূ যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

    পরবর্তীতে আদালতে বাদীর জবানবন্দি, শুনানি এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। আদালত অভিযোগের যথাযথ ভিত্তি না পাওয়ায় বৃদ্ধ শ্বশুরকে জামিন প্রদান করেন।

    একইসঙ্গে আদালত মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়েরের অভিযোগে বাদী পুত্রবধূকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ আদালতের সিদ্ধান্তকে সত্য উদঘাটনের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার অনেকে পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST