ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।

    admin
    October 8, 2026 9:25 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

    “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

    বুধবার (৮ অক্টোবর) মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মেহেরুন্নিছা।

    অনুষ্ঠানে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সৈয়দ আবু মোহাম্মদ এমরানকে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ শাহ আলম।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আবুল হাসেমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার মূল কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত হলেই একটি শিক্ষিত ও আলোকিত জাতি গঠন সম্ভব। গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

    এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST