ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন”

    admin
    December 27, 2025 9:21 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    আজ (২৭ ডিসেম্বর) সকাল ১০.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয় কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করেন।

    সকালে মাননীয় পুলিশ সুপার মহোদয় কুলাউড়া সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন।

    এরপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাননীয় পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে ।

    সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    সার্কেল অফিস পরিদর্শন শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় কুলাউড়া থানা, জুড়ী থানা ও জুড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

    সেখানে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম;কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST