ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা

    admin
    December 28, 2025 2:23 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় গোলাম রসুল নামে এক যুবককে গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২৭ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় যুবক নিজের গলায় গামছা পেঁচিয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পৌঁছায়। আহত গোলাম রসুল যশোর সদর উপজেলার বেনেয়ালি গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তবে ঠিক কী কারণে তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবক নিজেই গামছা দিয়ে ক্ষতস্থান চেপে ধরে হাসপাতালে হাজির হন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তিনি কথা বলতে পারছিলেন না। পরে চিকিৎসকদের দেওয়া একটি চিরকুটে তিনি লিখে জানান যে আমিন নামের এক ব্যক্তি তাকে জখম করেছে এবং এ সময় তপু ও সবুজ নামে আরও দুইজন সেখানে উপস্থিত ছিল। চিরকুটে একটি মোবাইল নম্বরও লিখে দেন। প্রাথমিক ব্যান্ডেজ করার পর তার কথা বলার শক্তি আর ছিল না।

    চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা ছাড়াও পেটে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

    যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST