ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে মেধা ও স্বচ্ছতায় পুলিশ কনস্টেবল পদে ৫২ জনকে চূড়ান্ত নির্বাচন

    admin
    May 24, 2026 10:56 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ৫২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মাত্র ১২০ টাকা ফি দিয়ে নিজেদের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে তারা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

    রবিবার (২৪ মে) সকাল ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরে উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় এবং বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

    পুলিশ সুপার বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। প্রার্থীরা সম্পূর্ণভাবে নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমেই নির্বাচিত হয়েছেন।

    তিনি আরও বলেন, পুলিশে যোগ দিতে হলে শারীরিক সক্ষমতার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তীর্ণদের দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    নিয়োগ বোর্ড ও জেলা পুলিশের কর্মকর্তারা জানান, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং পুলিশ লাইন্সের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। শিগগিরই তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST