নিজস্ব প্রতিবেদক
যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদীর তীর রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে জেলার বিস্তীর্ণ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় ২৯০ স্ট্রিপ কিলোমিটারে (১০০ + ১৯০) মোট ২ লক্ষ ৯০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হচ্ছে।
সম্প্রতি যশোর জেলার বিভিন্ন নদী ও খালের পাড়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে।চিত্রা নদীর পাড়ে:২০,০০০ টি চারা,হরিহর নদীর পাড়ে ৫,০০০ টি চারা, কপোতাক্ষ ও ভৈরব নদীর পাড়ে ২৫,০০০ টি চারা,শার্শা বিভিন্ন খালের পাড়ে-৩০,০০০ টি চারা,ঝিকরগাছা কপোতাক্ষ নদীর পাড়ে ২৫,০০০০ টি চারা, অনন্য এলাকায় ৩৫,০০০ টি চারা।
পরিবেশের বৈচিত্র্য বজায় রাখতে এবং স্থানীয় জলবায়ু উপযোগী চারা নির্বাচন করা হয়েছে। রোপণকৃত উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে রয়েছে—মেহগনি, চিকরাশি, সেগুন, অর্জুন, কদম, শিশু, মোহগনি/জামরুল, বাঁশ, মেহগনি/বট, ইউক্যালিপটাস, শাল, আম, কাঁঠাল, নিম, হরীতকী, আমলকী, খয়ের, কৃষ্ণচূড়া ও বকুল ইত্যাদি।
যশোর সামাজিক বন বিভাগ জানায়, এই উদ্যোগ শুধু প্রাকৃতিক সৌন্দর্যায়নই করবে না, বরং উপকূলীয় জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও স্থানীয় বনাঞ্চল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যশোর বন বিভাগের কর্মকর্তা রেঞ্জার মিজানুর রহমান জানিয়েছেন, এই অভিযানের ফলে যশোরে সবুজায়ন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এছাড়া এই অভিযানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


