ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের অভয়নগর উপজেলায় মাটির নিচ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

    admin
    September 4, 2025 10:07 pm
    Link Copied!

    য‌শোর জেলা প্রতি‌নি‌ধি//

    যশোরের অভয়নগর উপজেলায় মাটির নিচ থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্প ও থানার যৌথ অভিযানে এ অস্ত্র উদ্ধার হয়।

    সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে উড়োতলা বারোয়াতলা এলাকার মো. আজিজুর রহমানের বাড়ির পেছনে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    অভয়নগর আর্মি ক্যাম্পের কর্মকর্তারা জানান, উদ্ধার করা অস্ত্র পরে থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে অভয়নগর থানার সাব-ইন্সপেক্টর গোলাম রসুল বলেন, যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার করা যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST