ঢাকাWednesday , 4 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের কেশবপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই

    admin
    March 4, 2026 10:25 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের কেশবপুরে মধু সড়কে অবস্থিত জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় পাশাপাশি দুটি বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি কক্ষের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


    বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন—আলতাপোল গ্রামের মৃত জাহান বক্স সরদারের ছেলে এমদাদুল হক ও একই গ্রামের মৃত আঃ ওহাব গাজীর ছেলে এমরান হোসেন।

    ক্ষতিগ্রস্ত এমরান হোসেন জানান, ঘটনার সময় তিনি ভবনের নিচতলায় নিজ দোকানে অবস্থান করছিলেন। পাশের এক দোকানদার আগুন দেখতে পেয়ে তাকে খবর দিলে তিনি দ্রুত বাসায় ছুটে যান। অনেক চেষ্টা করেও তিনি কক্ষ থেকে কোনো মালামাল বের করতে পারেনি এতে তার প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

    অপর বাসার মালিক এমদাদুল হক বলেন, তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে কক্ষের ভিতরের সবকিছু পুড়ে যায়। তার ও প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

    খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।

    এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST