নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তিনি উপজেলার চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ২০২৫ সালে চৌগাছাই থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি। বুধবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


