ঢাকাFriday , 15 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের চৌগাছায় র‌্যাব অভিযান চালিয়ে ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ গ্রেফতার ২

    admin
    May 15, 2026 6:32 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

    র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালালে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST