ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের রাজারহাট মোড়ে ভারী বর্ষণের ফলে রাস্তা তলিয়ে গেছে: ব্যাবসায়ীদের অভিযোগ ড্রেন না থাকার কারণ

    admin
    July 10, 2026 2:28 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট মোড়ের উক্তর পাশে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা তলিয়ে গেছে ব্যাবসায়ীদের অভিযোগ ড্রেন না থাকার কারণে পানি বের হতে পারে না, তার কারণেই আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুশীল সমাজের দাবি যদি ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে ব্যাবসায়ী ও সাধারণ জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন।

    আজ শুক্রবার ১০ জুলাই সারারাত ভারী বৃষ্টিপাতের কারণে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজারহাট মোড়ের উত্তর পাশে যশোর চুকনগর সড়কে পানিতে রাস্তা তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ এই রোড়ে কোন ড্রেন না থাকার কারণে পানি বের হতে পারছে না, বিদায় পানি আটকে পড়ে।

    রাজারহাট মোড়ের ব্যাবসায়ীরা বলেন এই সমস্যা নতুন নয় দীর্ঘদিনের সমস্যা আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমাদের এই মোড়ে কোন ড্রেন নির্মাণ করা হয়নি।

    ব্যাবসায়ীরা আরো বলেন আজকে সারারাত যে ভাবে বৃষ্টি হয়েছে সকালে এসে দেখি কয়েকটি দোকানের ভিতরে পানি ঢুকে গেছে। যে সকল দোকানের ভিতর পানি ঢুকে গেছে,তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে এই অবস্থায় ব্যাবসা করছি আমাদের এই মোড়ে রাস্তার পাশে ড্রেন না থাকার কারণে পানি মজা যায়, পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই যদি পানি বের হওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ব্যাবসায়ী ও সাধারণ মানুষের সমস্যায় পড়তে হতো না।

    রাজারহাট মোড়ের ব্যাবসায়ীরা বলেন আমাদের ব্যাবসা করতে খুব কষ্ট হয়। বিশেষ করে এই বৃষ্টির সময় আসলেই দুশ্চিন্তা বেড়ে যায়। কারণ সবচেয়ে বড় সমস্যা ড্রেন।

    সাংবাদিকরা ব্যাবসায়ী, স্থানীয় এবং পথচারীদের সাথে কথা বলে জানতে পারেন, তারা বলেন আপনারা নিজেরাই দেখতে পারছেন দাঁড়ানোরও জায়গা নেই লোকাল বাসের কয়েকজন যাত্রীদের সাথে কথা বলা হয়,তারা বলেন আমরা এখন থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য দাঁড়ায় আছি বাস আসার অপেক্ষায় দেখুন কি অবস্থা বাচ্চাদের নিয়ে ভিজে দাড়িয়েছি।

    বাস যাত্রীরা দুর্ভোগের কথা বলেন এখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে বের হবার কোনো ড্রেন নেই,তারা দাবি করে বলেন, আমাদের একটাই দাবি রাস্তার পাশে ড্রেন করে দেওয়া হোক আমাদের আর যাতে বৃষ্টিতে দুর্ভোগ্য পোড়াতে না হয়।

    স্থানীয় ও ব্যাবসায়ীরা বলেন আমাদের একটাই দাবি যতো দ্রুত সম্ভব রাজারহাট মোড়ের যে রাস্তা গুলো রয়েছে দুই পাশে ড্রেনের ব্যবস্থা হলে আর পানির সমস্যা থাকবে না। স্থানীয় ও ব্যাবসায়ীরা আরো বলেন আমাদের জ্বালানি প্রতিমন্ত্রীর কাছে দাবি রাজারহাট মোড়ে যদি ড্রেনের ব্যবস্থা করে দিতেন তাহলে এই এলাকার এবং দূর দূরান্তের পথ যাত্রীদের আর কোন ভোগান্তি থাকতো না, তাই আমাদের একটাই দাবি রাস্তার পাশে ড্রেন চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST