ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যোগ্যতার স্বীকৃতি—যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জেলাজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার

    admin
    July 10, 2026 7:16 pm
    Link Copied!

    রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:

    বাংলাদেশ সরকারের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান-কে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ খবরে নীলফামারী জেলাজুড়ে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
    বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনে কর্মরত মোট ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় স্থান পান নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানও।
    জেলা প্রশাসন, নীলফামারীর পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় নবপদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, কর্মনিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ড নীলফামারী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তিনি দেশের প্রশাসনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হয়।
    জেলাবাসীর মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে নীলফামারীতে সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, নীলফামারীবাসীর জন্যও গর্বের বিষয়।
    এদিকে একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন দপ্তর ও মাঠ প্রশাসনে কর্মরত আরও ১৭১ জন উপসচিবকেও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রশাসনে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পদোন্নতির আদেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST