ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রামিসা-উর্মি-আছিয়া সহ সব শিশু হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি

    admin
    May 22, 2026 2:46 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
    সারা দেশে রামিসা, উর্মি, আছিয়াসহ অসংখ্য শিশুকে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

    আজ ২২ মে শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভা চত্বরের সামনে কক্সবাজার জেলা খেলাঘর আসর – এর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।

    কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্নার সভাপতিত্বে এবং সম্পাদক মণ্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দীপুর সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন – অধ্যাপক জসিম উদ্দিন, সাবেক জাতীয় পরিষদ সদস্য, খেলাঘর এবং কক্সবাজার জেলা প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এম জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা খেলাঘর, মোহাম্মদ নাছির উদ্দীন, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, কক্সবাজার জেলা, রাজীব দেবদাস, সাধারণ সম্পাদক, ঝিনুকমালা খেলাঘর আসর, বুলবুলে জান্নাত, সভাপতি, সিমুনিয়া খেলাঘর আসর, মোঃ কামরুল হাসান, সভাপতি, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স, ধ্রুব সেন দে, সভাপতি, আনন্দময় খেলাঘর আসর, মাহবুবুর রহমান, সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক, ঝাউবন খেলাঘর আসর, মনির মোবারক, সাধারণ সম্পাদক, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী।

    এ ছাড়াও কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক খোরশেদ আলম, ওসমান গণি, বলরাম দাশ, জাফর আলম দিদার এবং নুপা আলম।

    বক্তাদের আহ্বান:- মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অপরাধীদের আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসব জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রুখতে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

    উক্ত প্রতিবাদী মানববন্ধনে খেলাঘরের বিভিন্ন শাখা আসরের শিশু-কিশোর সদস্য, অভিভাবক, স্থানীয় সংবাদকর্মী এবং সুশীল সমাজের বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত হয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST