ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রুমায় অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে মানববন্ধন

    admin
    September 15, 2025 5:09 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি, বান্দরবান।

    বান্দরবানের রুমা উপজেলায় বাজার ফাউন্ডেশনের ইজারাদারদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত ও জোরপূর্বক টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল থেকে রুমা বাজারের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় শাকসবজি বিক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাজার ফাউন্ডেশনের নির্ধারিত সীমার বাইরে যাত্রীবাহী গাড়ি, ফল, সবজিবাহী গাড়ি, মুরগি, হাঁস, গরু-ছাগলসহ বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে শাকসবজি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অবৈধ টোল আদায় করা হচ্ছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    একাধিক ব্যবসায়ী জানান, “আমরা নিজেদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে নিয়ে আসি। কিন্তু এখানে বিক্রি করার আগে বাজার ফাউন্ডেশনের লোকজন নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত টাকা দাবি করে। দোকানের জায়গা না পেলে বাধ্য হয়ে রাস্তায় বসে বিক্রি করতে হয়। এতে করে ক্রেতাদের কাছ থেকেও ভালো দাম পাওয়া যায় না। এই অরাজকতার ফলে আমাদের জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে।”

    বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরবতা ও উদাসীনতার কারণে একটি অসাধু চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ ভোগান্তির চরমে পৌঁছেছে।

    মানববন্ধনে ইউছুপ মিয়া, মো. জাবেদ উদ্দিন, মো. করিমসহ বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী অংশ নেন। তারা অবিলম্বে অবৈধ টোল আদায় বন্ধ, বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু করা এবং প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

    এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ জনগণ শাকসবজি বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST