ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের তৃতীয় দিনে ঐতিহ্য ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান

    admin
    October 20, 2025 10:41 am
    Link Copied!

    এস. এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় ও সমাপনী দিন আজ রোববার ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়, বিজিবি সেক্টর কমান্ডার মহোদয়, এবং জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—

    ফকির লালন শাহ শুধু একজন সাধকই নন, তিনি মানবতার প্রতীক। তাঁর দর্শন, জীবনাচার ও গান আমাদের সমাজে সাম্য, ভালোবাসা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছে। তরুণ প্রজন্মকে লালনের মানবতাবাদী দর্শন থেকে শিক্ষা নিতে হবে— যাতে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা সবাই এক মানবতার সমাজ গড়তে পারি।

    অনুষ্ঠানে লালন সাধকদের সংগীত পরিবেশনা, বাউলদের মিলনমেলা এবং আখড়াবাড়ি প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
    পুরো অনুষ্ঠান চলাকালীন সময় জেলা পুলিশ, কুষ্টিয়া কর্তৃক নেয়া ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত ফোর্সের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হয়।

    আখড়াবাড়িতে হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে লালন শাহের স্মরণে নিবেদন করা হয় ভালোবাসা ও শ্রদ্ধার অর্ঘ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST