ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষার মানোন্নয়নে চৌদ্দগ্রামে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    November 26, 2026 9:50 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    উপজেলার ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠগ্রহণে আরও মনোযোগী করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে সচেতন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিজিএম এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুহাম্মদ ইয়াছিন মজুমদার, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিঞা।

    ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহছান উল্লাহ মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মজুমদার, সহকারী শিক্ষক মোসাম্মৎ ফাতেমা আক্তার, মোসাম্মৎ মাহমুদা আক্তার, সাবেক শিক্ষক মোহাম্মদ শাহজাহান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তার ভূঁইয়া, শারমিন জাহান প্রমুখ।
    এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. কফিল উদ্দিন মোল্লা, মাস্টার জামাল হক মোল্লা, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মাহবুবুল হক মোল্লা, গাজী মোহাম্মদ মোস্তফা, মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ ইউসুফ পণ্ডিত, পেয়ার আহমেদ ভূঁইয়া, আমির হোসেন মোল্লা ও মো. মাসুদ আলম পণ্ডিতসহ সচেতন অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানের পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার প্রতি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন একটি সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন মহলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।

    সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST