ঢাকাSaturday , 23 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জ উপজেলার ভোইসগাড়ায় আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

    admin
    May 23, 2026 10:11 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

    শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধানজিয়া থেকে ভোইশগাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ৪৫০ মিটার বা দেড় কিলোমিটার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

    জানা গেছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ড. সাইমুম পারভেজ জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি সেখানে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।

    সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৪১ হেক্টর কৃষিজমি নতুন করে সেচ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি ২ হাজার ৭৮৮ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

    এদিকে ড. সাইমুম পারভেজের আগমনকে কেন্দ্র করে উপজেলাব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST