ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

    admin
    September 11, 2025 3:30 pm
    Link Copied!

    মোহাঃ জসিম উদ্দীন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২,৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদসহ অন্য কর্মকর্তারা।

    প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।

    এছাড়াও সোনামসজিদ, কিরণগঞ্জ ও মাসুদপুর বিজিবি ক্যাম্পে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নারিকেল, তাল, আম, নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST