ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী এক শিশু ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ

    admin
    September 23, 2026 4:05 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী এক শিশুকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

    উদ্ধার হওয়া শিশুটির নাম নাফিজ হোসেন। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। পুলিশ জানায়, তারা দুজনই এর আগে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

    পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে নাফিজকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় সুজিআরা বেগম বোরকা পরিহিত অবস্থায় এসে শিশুটিকে জোরপূর্বক নিয়ে যান বলে অভিযোগ করা হয়। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় মামলা করেন।

    মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নাফিজকে উদ্ধার করা হয়। এ সময় সুজিআরা বেগম ও তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পতি নিঃসন্তান ছিলেন। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তারা শিশুটিকে নিয়ে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। শিশুটিকে বিক্রি করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য তাদের ছিল না বলেও জানান তিনি।

    পুলিশ জানায়, ভিকটিম শিশু হওয়ায় ঘটনাটি ‘মনুষ্য অপহরণ’ হিসেবে বিবেচিত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ-২০২৫) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST