ঢাকাMonday , 4 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে লিডারসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

    admin
    May 4, 2026 8:29 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রাম পূজা মন্ডপ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডারস’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৪টায় প্রায় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে এ দিবসের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোছাঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা সাজিদা বানু, ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা খাতুন, অনুজ কুমার, ইয়ুথ কল ও র্ল্যাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অনুজ কুমার মিস্ত্রি এবং স্বেচ্ছাসেবক লাবনী পারভীনসহ অন্যান্যরা।
    মাঠ দিবসে কৃষকদের বিভিন্ন আধুনিক ও লবণাক্ততা সহনশীল ফসল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। কৃষক মফিজুর রহমান এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া কৃষক আশীষ কুমার হালদার মিষ্টি আলু চাষে সফলতা অর্জন করেছেন। কৃষক মিয়া রাজ হোসেন ‘কমলা সুন্দরী’ জাতের মিষ্টি আলু চাষে ভালো ফলন পাচ্ছেন।
    বক্তারা বলেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলেও উপযুক্ত প্রযুক্তি ও সঠিক জাত নির্বাচন করলে ভালো ফলন সম্ভব। এ ধরনের উদ্যোগ কৃষকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST