মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা, শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৮নং ওয়ার্ডের খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মর্জিনার পিতা আঃ মজিদ (৬৫) আর নেই। তিনি শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শ্বাসকষ্টজনিত কারণে আঃ মজিদকে প্রথমে শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর ২০২৬, বুধবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, শিক্ষক সমাজ, সাংবাদিক, সুধীসমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
আঃ মজিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খ্যাগড়াদানা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।


