ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রান গেল শ্যামনগরের যুবকের।।

    admin
    August 15, 2026 6:30 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরা কালিগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রায়হান (৩০ ত্রিশ )নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পৌরসভার ৭নং ওয়াড কাতখালী গ্রামের বাসিন্দা। থানা পুলিশ লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে গেছে, জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক, তবে চালক পলাতক রয়েছে।

    থানা পুলিশ সূত্রে জানাগেছে, (১৫ আগস্ট রোজ শনিবার)১:৩০মিনিটে সাতক্ষীরা-ভেটখালী, মুন্সীগঞ্জ,মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরে রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ঘাতক ট্রাক হ্যামকো কোম্পানির ওই ডেলিভারি ইঞ্জিন ভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন রায়হান। এ সময় দ্রুতগামী ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। বর্তমানে ঘাতক ট্রাকটি স্থানীয় শ্রমিক ইউনিয়নের আওতায় আটক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জব্দ করেছে ঘাতক ট্রাকটি, তবে ট্রাকের চালক পলাতক আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST