মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(২১ সেপ্টেম্বর২০২৬ইং) রোজ সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখরিত করে তোলেন। এ সময় গাজী নজরুল ইসলামের কুশপুতুলে জুতা নিক্ষেপ ও পরে অগ্নিসংযোগ করে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিক্ষোভকারীরা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা বলেন, একজন তরুণীর মৃত্যুর ঘটনা নিয়ে কোনো ধরনের প্রভাব বা রাজনৈতিক পরিচয়ের কারণে তদন্ত যেন বাধাগ্রস্ত না হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মরিয়ম খাতুনের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জি এম সোলায়মান কবীর, সাবেক ছাত্রনেতা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক আবু সাইদ, আটুলিয়া বিএনপির আহবায়ক আবুল কালাম মোড়ল, নুরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু ইউছুপ, রফিকুল ইসলাম সহ সচেতন একাধিক নাগরিক বৃন্দ। এ সময় বিক্ষোভস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এছাড়া শ্যামনগর থানা পুলিশের জোরদার টহল লক্ষ করা যায়।ষ


