ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুবিপ্রবির ১ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

    admin
    November 3, 2025 7:06 pm
    Link Copied!

    ফখরুল ইসলাম ফাহিম, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি :

    সুনামগঞ্জের সর্ববৃহৎ বিদ্যাপীঠ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

    সোমবার সকাল ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    র‍্যালীটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়।

    সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন

    সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।

    এসময় আরো বক্তব্য দেন, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য্য, ১ম ব্যাচের শিক্ষার্থী তাকবিল, গোলাম মওলা তাইমুম, সোহানুর রহমান সোহান প্রমূখ।

    এসময় সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST