ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬ রোগী, চিকিৎসাধীন আরও ১০৬

    admin
    May 11, 2026 6:51 pm
    Link Copied!

    উমংনু মারমা
    বান্দরবান প্রতিনিধি

    বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচালিত চিকিৎসা কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৪৬ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ গ্রামে ফিরে গেছেন। তবে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০৬ জন রোগী।

    রোববার (১০ মে) রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে এসব তথ্য জানা গেছে।

    তথ্য অনুযায়ী, আলীকদম উপজেলায় পূর্বে সুস্থ হওয়া ১১৬ জনের সঙ্গে আজ নতুন করে আরও ১৩ জন রোগী সুস্থ হয়েছেন। সব মিলিয়ে উপজেলাটিতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে।
    অন্যদিকে, লামা উপজেলায় পূর্বে সুস্থ হওয়া ৯ জনের সঙ্গে আজ আরও ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সেখানে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১১ জন।
    এ ছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৬ জন রোগী পূর্বে সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরে গেছেন।
    বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৮ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, পূর্বেও সেখানে ৯৮ জন রোগী ভর্তি ছিল। আজ নতুন করে ১৩ জন রোগী ভর্তি হলেও একই দিনে ১৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ায় ভর্তি রোগীর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
    লামা উপজেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন রোগী। সেখানে পূর্বে ভর্তি ছিলেন ৭ জন। আজ ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে।
    এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ২ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামে চিকিৎসাধীন শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
    সব মিলিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আক্রান্ত এলাকায় নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST