ঢাকাWednesday , 7 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার আটক ১

    admin
    January 7, 2026 5:07 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র সহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

    আজ বুধবার (৭ জানুয়ারি) ভোর ০৬:৩০ ঘটিকার সময় রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগা কাটা সামার ঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসত ঘরে এই তল্লাশি চালায়।

    অভিযান শেষে সকাল ০৭:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে নিম্নলিখিত সরঞ্জাম গুলো উদ্ধার করা হয়: ০১টি দেশীয় তৈরি এলজি, ০২টি পুরাতন জংধরা পিস্তল, ০৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ০৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ০১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ০২টি লম্বা ধারালো দা, ০১টি খেলনা পিস্তল, ০২টি বাটন মোবাইল এবং ০১টি কাটার।

    পুলিশ জানায়, আটককৃত জেসমিন সুলতানা রিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উদ্ধারকৃত অস্ত্র শস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিম এর। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সকল অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST