ঢাকাMonday , 11 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর বাণিজ্য জটিলতা নিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে বৈঠক

    admin
    May 11, 2026 3:36 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ,
    সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রপ্তানিতে বিদ্যমান বিভিন্ন জটিলতা নিরসনে আজ ১১ মে ২০২৬ সোমবার সকাল ১১টায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের দপ্তরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ বাণিজ্য কার্যক্রমে বিদ্যমান সমস্যা, আমদানি-রপ্তানি প্রক্রিয়ার প্রতিবন্ধকতা এবং দ্রুত সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

    আলোচনায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হক, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ সি এন্ড এফ এজেন্ট সভাপতি মোস্তাকুল, চেম্বারের পরিচালক নুর আমিন, সোনা মসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানী কারক গ্রুপের পরিচালক জাকির হোসেন, সাঈদী হাসান জামাল উদ্দিন, অ্যাডভোকেট আসাদুল হক বিএলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বৈঠকে ব্যবসায়ী নেতারা সোনা মসজিদ-মহদীপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST