ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাতিয়া উপজেলায় জিয়া সাইবার ফোর্সের তিন ইউনিয়ন কমিটি বিলুপ্ত

    admin
    September 5, 2025 11:47 pm
    Link Copied!

    রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি//

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর তিনটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার ০৫-০৯-২০২৫ইং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। বিলুপ্ত ঘোষিত ইউনিয়নগুলো হলো—

    ১নং হরিণী ইউনিয়ন কমিটি

    তমরদ্দি ইউনিয়ন কমিটি

    চরকিং ইউনিয়ন কমিট

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটির সকল পদ-পদবী ও সাংগঠনিক কার্যক্রম বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়নগুলোতে জিয়া সাইবার ফোর্সের নামে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

    সংঘঠনের সিনিয়র সাধারণ সম্পাদক ইমন উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, “অচিরেই সাংগঠনিক শৃঙ্খলা ও নতুন কাঠামো গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হবে।”

    হাতিয়া উপজেলায় এই সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি, “সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যকর নেতৃত্ব গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST